Skip to content
Latest stories

Stock news

দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস)। টানা দুই বছর ডিভিডেন্ড ঘোষণা না করায় ২০২৪ সালের ২০ মে জারি করা বিএসইসির নির্দেশনা (নম্বর: BSEC/CMRRCD/2009-193/77)-এর ১(ক) অনুচ্ছেদ অনুযায়ী কোম্পানি দুটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। যা আজ ২৮ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর ১০(২) বিধি অনুযায়ী একই তারিখ থেকে কোম্পানি দুটির শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ করেছে ডিএসই।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play