Skip to content
Latest stories

Stock news

২৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। আজ কোম্পানিটির ১৫ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টাকার। ১৫ কোটি ৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ক্যাবলস, ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, মতিন স্পিনিং মিলস, সায়হাম টেক্সটাইল মিলস্‌, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস এবং সোনালী আঁশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play