Skip to content
Latest stories

Stock news

দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক দুটি হলো- ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।আজ সোমবার (১২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক নিশ্চিত করেছেন।তিনি জানান, সাম্প্রতিক ব্যাংক দুটির বিষয়ে ঋণ বিতরণ ও বিভিন্ন অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই আলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন ও অনিয়ম যাতে না হয়, সেসব দেখার জন্য দুই ব্যাংকেই দুজন পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে।ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে মো. আবুল কালামকে নিয়োগ দেয়া হয়েছে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মো. মোতাসিম বিল্লাহ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তারা দুইজন এ দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play