Skip to content
Latest stories

Stock news

দুই ঘণ্টায় লেনদেন ২৪৬ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে চলছে লেনদেন। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৪৬ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ০২ পয়েন্ট কমে এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ১২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৩ ও ২১৯৬ পয়েন্টে অবস্থান করছে।এসময় ডিএসইতে ২৪৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টি কোম্পানির শেয়ারের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play