Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৫২ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৫৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২৯ বারে ১ লাখ ২ হাজার ১০৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৯ লাখ ৫০ হাজার টাকা।হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৪.৪৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।জিকিউ বলপেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৪.১৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, বিডি ওয়েল্ডিং, বঙ্গজ, শ্যামপুর সুগার, সমতা লেদার, সোনালী পেপার ও ন্যাশনাল ফিড লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play