Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে অ্যাপেক্স ফুটওয়্যার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ শেয়ারটির দর ২৬ টাকা ৩০ পয়সা বা ৮.০৯ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।রোববার কোম্পানিটি সর্বশেষ ২৯৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ১৪৮ বারে ৩ লাখ ৬৯ হাজার ৮৮৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৩ লাখ টাকা।শাইনপুকুর সিরামিকস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৭.৮২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।সিটি জেনারেল ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩৫ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৫৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে-সোনালী পেপার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, বিডি ল্যাম্পস, ওরিয়ন ইনফিউশন ও বিডি মনোস্পুল লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play