Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৪.৬১ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৯০ বারে ২২ লাখ ৪৭ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন করেছে।কোহিনুর কেমিক্যাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২১ টাকা ৩০ পয়সা বা ৪.৩৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৭০ টাকা দরে লেনদেন হয়।আমরা টেকনোলজি লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৩.৫৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস,বিডি থাই ফুড, কে অ্যান্ড কিউ, আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিস, পেপার প্রসেসিং ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play