Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৫৩ টাকা ৭০ পয়সা বা ৭.৫০ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৬৬২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৩৯ বারে ২৩ হাজার ৭৪৭টি শেয়ার লেনদেন করেছে।জিপিএইচ ইস্পাত লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৫.২৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।এমবি ফার্মা লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১৬ টাকা ৪০ পয়সা বা ৩.১৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৫০১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস, সোনালী পেপার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play