Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে ন্যাশনাল ফিড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৪.৮৩ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৯৭ বারে ৬ লাখ ৫৩ হাজার ৩৬৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯১ লাখ টাকা।পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৫.২৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৩২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফিন্যান্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, বিডি থাই ফুড, খান ব্রাদার্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play