Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে কোহিনুর কেমিক্যালস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে কোহিনুর কেমিক্যালস লিমিটড। আজ শেয়ারটির দর ১১ টাকা ২০ পয়সা বা ২.৫৬ পয়সা কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।বুধবার কোম্পানিটি সর্বশেষ ৪২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬০৩ বারে ২৪ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।বিডি মনোস্পুল পেপার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬ টাকা ৪০ পয়সা বা ২.৫৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।মুন্নু সিরামিকস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ২.৪৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৬ টাকা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, বিডি থাই ফুড, অ্যাডভেন্ট ফার্মা, ইস্টার্ন কেবলস, আইটিসি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আফতাব অটো লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play