Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৬.০২ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬০৬ বারে ১ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৪৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫৯ লাখ টাকা।ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।বিডি ওয়েল্ডিং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৪.৪৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ২৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যানস কোম্পানি, বিডি থাই ফুড, আরএসআরএম স্টিল, দেশবন্ধু পলিমার, সোনারগাঁও টেক্সটাইল, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও মীর আখতার হোসেন লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play