Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। আজ শেয়ারটির দর ১৭ টাকা বা ৭.১৬ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২২০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২৭ বারে ৮ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৪.৭০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২৪ টাকা ৭০ পয়সা বা ৪.২৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৫৫৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ,মালেক স্পিনিং ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play