Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে জেমিনি সী

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ শেয়ারটির দর ৮৬ টাকা ৬০ পয়সা বা ১৬.৩৬ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার কোম্পানিটি সর্বশেষ ৪৪২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১১৮ বারে ২১ হাজার ৫৪২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৫ লাখ টাকা।বিডি ল্যাম্পস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২৯ টাকা ১০ পয়সা বা ১০.৩২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।জেএমআই হসপিটাল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১০ টাকা বা ৯.৯৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৯০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিল, নাভানা ফার্মা, সিনোবাংলা, লুবরেফ বিডি, কোহিনুর কেমিক্যাল, ইস্টার্ণ হাউজিং ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play