Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।বুধবার কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৭ বারে ৫১ হাজার ৫৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।ইউনিয়ন ক্যাপিটাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়।প্রিমিয়ার লিজিং অ্যান্ড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৮ দশমিক ১১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস, মুন্নু অ্যাগ্রো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড, বিআইএফসি ও এমারেল্ড অয়েল লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play