Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে বেঙ্গল উইন্ডসোর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।রোববার কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৬৫ বারে ২৩ লাখ ৩৭ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৩ লাখ টাকা।রূপালী লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৯১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, এডিএন টেলিকম লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play