Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ১১ টাকা ৯০ পয়সা বা ৫.৯৯ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।রোববার কোম্পানিটি সর্বশেষ ১৮৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৯৯ বারে ২ লাখ ৩১ হাজার ২১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪২ লাখ টাকা।রহিম টেক্সটাইল লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৯ টাকা ৫০ পয়সা বা ৫.৯৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।অ্যাপেক্স ফুডস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১৬ টাকা ৮০ পয়সা বা ৫.৭৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি ল্যাম্পস, এডিএন টেলিকম, অ্যাপেক্স স্পিনিং, সোনালী আঁশ, জিকিউ বলপেন, বিডি অটোকার্স ও এএমসিএল প্রাণ লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play