Skip to content
Latest stories

Stock news

দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৪টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আগের কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬৫.৭০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪১.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৪.৭০ টাকা বা ৬.৭৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে-জুট স্পিনার্সের ৩.২৪ শতাংশ, ইনটেক লিমিটেড ৩.২৩ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ২.৮৭ শতাংশ, বিডি অটোকার্সের ২.৮৫ শতাংশ, জেমিনি সি ফুডের ২.৬৯ শতাংশ, বিচ হ্যাচারির ২.৩৬ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১.৮৭ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১.৮৩ শতাংশ এবং এডিএন টেলিকমের ১.৮০ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play