Skip to content
Latest stories

Stock news

দর পতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ৫.৮৫ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৮৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৭৯৬ বারে ১৩ লাখ ৫৫ হাজার ২৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭৩ লাখ টাকা।ইনটেক লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা বা ৪.৫৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৫৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর, মেঘনা পেট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play