Skip to content
Latest stories

Stock news

দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭৩ বারে ১৬ হাজার ৬১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।তালিকায় দ্বিতীয় স্থানে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০১ বারে ১ লাখ ২৯ হাজার ৯৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা।তালিকায় তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৪৪ বারে ৫৬ হাজার ৬৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৯৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩.৭০ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালসের ৩.০৩ শতাংশ, এপেক্স ফুডের ২.৯০ শতাংশ, ওয়ান ব্যাংকের ২.৫৬ শতাংশ, আজিজ পাইপের ২.৫২ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ২.৪৬ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play