Skip to content
Latest stories

Stock news

দর পতনের শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৭৭ বারে ৪ লাখ ৩৭ হাজার ৮৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৩ লাখ টাকা।তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৮৭ বারে ২ লাখ ২ হাজার ২২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা।তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১৪ বারে ২ লাখ ১৪ হাজার ৪৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মনোস্পুল পেপারের ২.২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১.৯৫ শতাংশ, ই-জেনারেশনের ১.৯৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১.৭২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১.৬৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১.৪৬ শতাংশ এবং সিলভা ফার্মার ১.৩৭ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play