Skip to content
Latest stories

Stock news

দর অস্বাভাবিক বাড়ার কারণ অজানা দুই কোম্পানির

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।কোম্পানি দুইটি হলো : ওরিয়ন ইনফিউশন এবং বিকন ফার্মা।জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই তাদেরকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটির পক্ষ থেকে গত ১৯ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।উল্লেখ্য, ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর গত ২১ আগস্ট ছিল ১৫৮.১০ টাকায়। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৪৬.৩০ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৮৮.২০ টাকা বা ২৪৫ শতাংশ বেড়েছে।বিকন ফার্মার শেয়ার দর গত ১৩ সেপ্টেম্বর ছিল ২৮৮.৭০ টাকায়। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৭৯.২০ টাকায়। অর্থাৎ এই ৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯০.৫০ টাকা বা ৩১ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play