Skip to content
Latest stories

Stock news

দর কমেছে পাঁচ বহুজাতিক কোম্পানির

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে সপ্তাহের ব্যবধানে পাঁচ কোম্পানির শেয়ারদর কমেছে। যে কারণে এই পাঁচ কোম্পানির বিনিয়োগকারীদের খারাপ সময় পার করতে হয়েছে। ছয়টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থেকে ফ্লোর প্রাইসে অবস্থান করছে। দর বেড়েছে একটি কোম্পানির শেয়ারের। দর বৃদ্ধি পাওয়া এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে ইউনিলিভার কঞ্জুমার কেয়ার, লাফার্জহোলসিম, বাটা সু, বার্জার পেইন্টস, এবং ম্যারিকো লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।ডিএসইর তথ্য অনুযায়ী, ইউনিলিভার কঞ্জুমার কেয়ারে ১৬ অক্টোবর শেয়ার দর ছিল ২ হাজার ৮৭০ টাকা ১০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৮৪৯ টাকা ৫০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির দর কমেছে দশমিক ৭১ শতাংশ বা ২০ টাকা ৬০ পয়সা।সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৬ অক্টোবর সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ার দর ছিল ৭১ টাকা ৮০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৬৫ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৪৯ শতাংশ বা ৬ টাকা ১০ পয়সা।দেশের শীর্ষ পাদুকা কোম্পানি বাটা সুর শেয়ারদর ১৬ অক্টোবর ছিল ৯৮০ টাকা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৯৬০ টাকা ১০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২ দশমিক ০৩ শতাংশ বা ১৯ টাকা ৯০ পয়সা।রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ১৬ অক্টোবর উদ্বোধনী শেয়ারদর ছিল ১ হাজার ৭১৯ টাকা ৯০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১ হাজার ৭১৩ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে দশমিক ৩৮ শতাংশ বা ৬ টাকা ৬০ পয়সা।ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১৬ অক্টোবর রোববার উদ্বোধনী শেয়ারদর ছিল ২ হাজার ৪২৫ টাকায়। যা শেষ কার্যদিবস বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৪২১ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে দশমিক ১৪ শতাংশ বা ৩ টাকা ৫০ পয়সা।এছাড়াও, বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বৃদ্ধি পাওয়া একমাত্র কোম্পানি ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেড। কোম্পানিটির ১৬ অক্টোবর শেয়ারদর ছিল ৪ হাজার ৭৬০ টাকা ৭০ পয়সা। যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৬৪ টাকা ৩০ পয়সায়। এক সপ্তাহে দর বেড়েছে দশমিক ০৭ শতাংশ বা ৩ টাকা ৪০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play