Skip to content
Latest stories

Stock news

দর কমেছে আট বহুজাতিক কোম্পানির

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে সপ্তাহের ব্যবধানে আট কোম্পানির শেয়ারদর কমেছে। যে কারণে এই আট কোম্পানির বিনিয়োগকারীদের খারাপ সময় পার করতে হয়েছে। একটি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থেকে ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এই আট কোম্পানির মধ্যে রয়েছে সিঙ্গার বিডি, আরএকে সিরামিক, গ্রামীণফোন, রেকিট বেনকিজার, ম্যারিকো, বার্জার পেইন্টস, হাইডেলবার্গ সিমেন্ট এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।ডিএসইর তথ্য অনুযায়ী, সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের উদ্বোধনী দর ১১ সেপ্টেম্বর ছিল ৪৭ টাকা ৫০ পয়সা, যা বৃহস্পতিবার কমে সমাপনী দর দাঁড়ায় ৪৬ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ৮৯ শতাংশ বা ৯০ পয়সা।সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১১ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ার দর ছিল ৮২ টাকা ৮০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৭৭ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ০৩ শতাংশ বা ৫ টাকা।টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ১১ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ২৮৭ টাকা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২৮৬ টাকা ৬০ পয়সায়। দর কমেছে দশমিক ১৩ শতাংশ বা ৪০ পয়সা।ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের ১১ সেপ্টেম্বর শেয়ারদর ছিল ৪ হাজার ৯৩৫ টাকা ৫০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৪ হাজার ৮৮৫ টাকা ১০ পয়সায়। এক সপ্তাহে দর কমেছে ১ দশমিক ০২ শতাংশ বা ৫০ টাকা ৪০ পয়সা।হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ১১ সেপ্টেম্বর শেয়ারদর ছিল ১৮৩ টাকা ৭০ পয়সা, যা বৃহস্পতিবার ১৮২ টাকায় উঠে যায়। এ হিসেবে কোম্পানিটির দর কমেছে দশমিক ৯২ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা।প্রকৌশল খাতের অন্যতম শীর্ষ কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ১১ সেপ্টেম্বর রোববার ছিল ১৫৩ টাকা ৭০ পয়সায়। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১৫১ টাকা ৯০ পয়সায়। সে হিসাবে এক সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ১৭ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা।রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ১১ সেপ্টেম্বর উদ্বোধনী শেয়ারদর ছিল ১ হাজার ৭৮৬ টাকা ৪০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১ হাজার ৭৭০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে দশমিক ৯১ শতাংশ বা ১৬ টাকা ৪০ পয়সা।ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১১ সেপ্টেম্বর রোববার উদ্বোধনী শেয়ারদর ছিল ২ হাজার ৪৭১ টাকা ২০ পয়সায়। যা শেষ কার্যদিবস বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৪৭০ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে দশমিক ০৩ শতাংশ বা ৯০ পয়সা।তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ফ্লোর প্রাইসে ৫১৮ টাকা ৭০ পয়সায় অবস্থান করছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play