Skip to content
Latest stories

Stock news

দর কমার শীর্ষে শ্যামপুর সুগার

বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪০টির বা ৯ দশমিক ৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগার মিলস শেয়ার।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৬ দশমিক ৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৬ দশমিক ৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারী পেপার ৯ দশমিক ২৩ শতাংশ, সী পাল বিচ ৬ দশমিক ৭২ শতাংশ, জিলবাংলা সুগার ৫ দশমিক ৯৮ শতাংশ,জুট স্পিনার্স ৫ দশমিক ৩৩ শতাংশ, বিকন ফার্মা ৫ দশমিক ১৭ শতাংশ, প্রাইম ব্যাংক ৪ দশমিক ৯৮ শতাংশ, ইমাম বার্টন ৪ দশমিক ১০ শতাংশ, ওয়ান ব্যাংক ৩ দশমিক ৭৭ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৩ দশমিক ৫৯ শতাংশের শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play