Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে প্রগতি লাইফ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৪০.০৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৪.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২৮.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৬০ টাকা বা ৪.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.৭১ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ২.২৯ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ২.২৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১.৪৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১.৪৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৩৬ শতাংশ, বাটা সু‘র ১.১৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ০.৯৯ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play