Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৭টির বা ৪১.৬৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩০.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২০.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ৭.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু সিরামিক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৫৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৬৫ শতাংশ, ইজেনারেশনের ৩.৫০ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৩ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ২.৮৭ শতাংশ, ইন্ট্রাকোর ২.৬১ শতাংশ, বসুন্ধরা পেপারের ২.৫৭ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর ২.৩৬ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play