Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে মেট্রো স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪০টির বা ৪০.১১ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিং এর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস মেট্রো স্পিনিংএর শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৪০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৯.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৫.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৫.০ শতাংশ, এডিএন টেলিকমের. ৪.৮৭ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ৪.২৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৯৯ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৩.৯৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.৫৭ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩.২৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৩.০৬ শতাংশ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.০১ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play