Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে কোহিনুর

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৪টির বা ২১.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে কোহিনুর কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫৫.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯৪.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬১.৫০ টাকা বা ১৩.৪৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোহিনুর কেমিক্যাল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮৭ শতাংশ, ইজেনারেশনের ৫.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.৮৪ শতাংশ, নাভানা ফার্মার ৫.১৫ শতাংশ, হাক্কানি পাল্পের ৫.০৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৮৬ শতাংশ, আইসিবির ৪.৭৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৫ শতাংশ এবং মেঘনা সিমেন্টের শেয়ার দর ৪.৩৭ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play