Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে জেমিনি সী

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৮টির বা ২১.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে জেমিনি সী ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯৩.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫০৯.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮৪.২০ টাকা বা ১৪.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডিকমের ৯.৮৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭২ শতাংশ, এপেক্স ফুডের ৮.৬২ শতাংশ, বিডি ল্যাম্পের ৮.৫১ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৪৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭.৬৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের এবং ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর ৭.০৮ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play