Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টির বা ৪.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল এক হাজার ৮৫৬.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় এক হাজার ৬৮৭.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬৮.৮০ টাকা বা ৯.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ২.৭৩ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ২.৬৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২.২০ শতাংশ, মুন্নু সিরামিকের ২.০৩ শতাংশ, বিডি থাই ফুডের ১.৫৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১.৪৯ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ১.৩৮ শতাংশ, বাটা সুর ১.২৯ শতাংশ এবং সী পার্লের শেয়ার দর ১.২৭ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play