Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির বা ২৭.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.২০টাকায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৩.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শিপিং কর্পোরেশন ১.৮৩ শতাংশ, মালেক স্পিনিং মিলস লি. ১.৭৩ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি) লি. ১.৭১ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশ লি. ১.৬৩ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লি. ১.৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন লি. ১.৪৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি. ১.২০ শতাংশ, জুট স্পিনার্স লি. ১.০ শতাংশ ও সমরিতা হাসপাতাল লি. ১.০ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play