Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে ইন্দো-বাংলা

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭টির বা ৩৪.২৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ইন্দো-বাংলা ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইন্দো-বাংলা ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৬.০৩ শতাংশ, বিডিকমের ৬.০৩ শতাংশ, বিবিএসের ৫.৮০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৫.৪২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.১৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৯৩ শতাংশ, মুন্নু সিরামিকের ৪.৯০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৪.৮৭ শতাংশ এবং ইউনিক হোটেলের শেয়ার দর ৪.৭১ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play