Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে এপেক্স ফুড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৩টির বা ৪২.৩৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে এপেক্স ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১৪.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭১.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪৩.১০ টাকা বা ১৩.৬৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপেক্স ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার ইস্ট নিটিংয়ের ১৩.০৪ শতাংশ, বিডি কমের ৯.৯৩ শতাংশ, নাভানা সিএনজির ৯.৫৫ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৯.১৯ শতাংশ, আজিজ পাইপসের ৯.০৪ শতাংশ, ফার ক্যামিকেলের ৮.৯৫ শতাংশ, পেনিনসুলারের ৮.৮৬ শতাংশ, আফতাব অটোর ৮.৮৪ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৮.৩২ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play