Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে বিডি থাই ফুড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৪৬.২৮ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৬.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৪.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি থাই ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ৪.০৭ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.০৫ শতাংশ, আমরা নেটওর্য়াকের ৩.৭৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩.৫৭ শতাংশ, হা-ওয়েলের ৩.৪৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৩.৩১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩.২২ শতাংশ, ইউনিক হোটেলের ৩.২১ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ৩.২০ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play