Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে বাংলাদেশ জেনারেল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৪৭.৬৬ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০.৩০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৪.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৯০ টাকা বা ৯.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ৭.৪৩ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.০৮ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ৩.৬৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৬৬ শতাংশ, সোনালী পেপারের ৩.৬২ শতাংশ, নাভানা ফার্মার ৩.৪৮ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৩৯ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.২২ শতাংশ এবং জেমিনি সি ফুডের ২.৬৩ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play