Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

বছরের প্রথম কার্যদিবস রবিবার (০১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯টির বা ৬.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩৬.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৪০ টাকা বা ৪.৪৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে আনোয়ার গ্যালভানাইজিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইজেনারেশনের ৪.২২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৩.৫৪ শতাংশ, নাভানা ফার্মার ৩.৪৪ শতাংশ, এডিএন টেলিকমের ৩.০৬ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৩.০২ শতাংশ, মনোস্পুল পেপারের ৩ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৩ শতাংশ, জেনেক্সের ২.৯৬ শতাংশ এবং বিডি থাই ফুডের শেয়ার দর ২.৮০ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play