Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে আমরা টেকনোলজিস

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০টির বা ২৩.৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আমরা টেকনোলজিসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে আমরা টেকনোলজিসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৭.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমরা টেকনোলজিস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের ৬.৫৫ শতাংশ, কপারটেকের ৫.৬৬ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৫.২৮ শতাংশ, বিডি থাই ফুডের ৪.২১ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৭৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৫৯ শতাংশ, লুব-রেফের ৩.৫৮ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৪৯ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play