Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে আমরা নেটওয়ার্ক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ২৩.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ১২.০২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্ক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ১১.৭১ শতাংশ, ইন্ট্রাকোর ৮.৮৭ শতাংশ, মনোস্পুর পেপারের ৮.৭৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৫৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.০১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৭.৭৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.৬১ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৭.৩৪ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play