Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে আল-হাজ্জ টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৮টির বা ২৬.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্জ টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে আল-হাজ্জ টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৫.১০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৭.৫০ টাকা বা ৯.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আল-হাজ্জ টেক্সটাইলের টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৯২ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৮.০৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৫০ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৬.৭৫ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেলের ৬.১০ শতাংশ, বিডি অটোকারসের ৫.৩৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.২২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫.২১ শতাংশ এবং এপেক্স ফুডসের ৪.৭৯ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play