Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪টির বা ৪.৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬৬.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২৪.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪২.৫০ টাকা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলার ৭.৩০ শতাংশ, নাভানা ফার্মার ৫.৮২ শতাংশ, সোনালী পেপারের ২.৯০ শতাংশ, বসুন্ধরা পেপারের ১.৯১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১.৮৫ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ১.৫১ শতাংশ, স্কয়ার ফার্মার ১.৩১ শতাংশ, ইসলামী ব্যাংকের ০.৯০ শতাংশ এবং যমুনা অয়েলের শেয়ার দর ০.৪৭ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play