Stock news
দর বৃদ্ধির শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ৯ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে।দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর আজ ২৫ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ারদর বেড়েছে ৪৯ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ।আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এপেক্স ফুডস, বিডি অটোকার্স, মেট্রোস্পিনিং, বেঙ্গল উইন্ডসর, এপেক্স ট্যানারি, আরডি ফুড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।