Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (৭ই মার্চ) ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ।দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ২৬ শতাংশ। আর ৬ দশমিক ২৮ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।মঙ্গলবার দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play