Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইসলামি লাইফ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪টির বা ১১.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইসলামি লাইফের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে প্রাইম ইসলামি লাইফের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.২০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬০.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রাইম ইসলামি লাইফ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯৩ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.৯৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৬.৮৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৮ শতাংশ, রুপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৯৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.১২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৩.০৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ২.৪৬ শতাংশ এবং আমরা নেটওর্য়াকের ২.১৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play