Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ বুধবার (১২ এপ্রিল) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ টাকা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ারপ্রতি দর বেড়েছে ৬ দশমিক ৭৪ শতাংশ।এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, ইউনিক হোটেল, মনোস্পুল পেপার এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।এদিন ডিএসইতে মোট ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৩টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ৩৬টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে ৭৫টি কোম্পানির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play