Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৮টির বা ১০.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২.৬০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭৯.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯.০৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.৩৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.০২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪.৯২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৮৪ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ৩.৬৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.৬০ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩.৫২ শতাংশ ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৩.৪৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play