Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৮টির বা ১৫.৩৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ন্যাশনাল টির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৪৫.১০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬৯৩.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪৮.৩০ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল টি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি জেনারেলের ৬.০৩ শতাংশ, আরডি ফুডের ৪.৯৪ শতাংশ, জেমিনি সি ফুডের ৪.৫২ শতাংশ, রুপালী লাইফ ইন্সুরেন্সের ৪.২৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.২০ শতাংশ, আল-হাজ্জ টেক্সটাইলের ৪.০৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৮৪ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ৩.৮২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play