Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে নাভানা সিএনজি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩টির বা ৭.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে নাভানা সিএনজির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের নাভানা সিএনজির শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৪০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৮.০৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নাভানা সিএনজি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭.৬০ শতাংশ, বিডিকম অনলাইনের ৪.৯০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৩.৫৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৩.৩৭ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ২.৫৯ শতাংশ, ফাইন ফুডসের ২.০৮ শতাংশ, সিলভা ফার্মার ১.৮৩ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ১.৬৭ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের ১.৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play