Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে নাভানা ফার্মা

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫১টির বা ১৬.০৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আগের কার্যদিবসে নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬.৪০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭৩.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৬০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নাভানা ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, ন্যাশনাল টির ৭.৫০ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৪৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.৫৭ শতাংশ, বিডি অটোকারের ৫.৯৯ শতাংশ, ন্যাশনাল ফিডের ৪.০৩ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.০ শতাংশ, আমরা নেটওর্য়াকের ৩.৮৬ শতাংশ এবং জেএমআই হসপিটালের ৩.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play