Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৬টির বা ১৮.০৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৫০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওর্য়াকের ৮.৭৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৮.৭৪ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৮.৩০ শতাংশ, এডিএন টেলিকমের ৮.২৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৮.১৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.২৬ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ৬.১৭ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.৮২ শতাংশ এবং জেএমআই হসপিটালের ৫.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play