Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩টির বা ৯.৫১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.৭০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০২.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন হাউজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিক ৬.৭৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.২৫ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৪.৬২ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.৬৩ শতাংশ, এএমআই হসপিটালের ৩.১১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২.৭৪ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ২.৭১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২.৩৩ শতাংশ ও সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্স ২.৬৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play